ধারা ০১
Agency Credentials
Mahmuda Global সৌদি আরবের জন্য জনশক্তি রপ্তানি ও কর্মসংস্থান ভিসা প্রক্রিয়াকরণে নিয়োজিত একটি পেশাদার প্রতিষ্ঠান। আমাদের সকল প্রসেসিং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং লাইসেন্স RL-33 এবং অনুমোদিত এজেন্সি S.R.P International LTD ও বিজনেস পার্টনার S.R.P International LTD -এর যৌথ ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET) এর বিধিমোতাবেক পরিচালিত হয়।
রিক্রুটিং লাইসেন্স (RL):
RL-33
বিজনেস পার্টনার:
S.R.P International LTD
ধারা ০২
Age & Eligibility Criteria
সৌদি শ্রম আইন ও বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন বিধিমালা অনুযায়ী সকল প্রার্থীর ক্ষেত্রে নিম্নোক্ত যোগ্যতার শর্তাবলী প্রযোজ্য:
বয়সের কঠোর শর্ত — পূর্ণ ২১ বছর বাধ্যতামূলক:
সাধারণভাবে সকল কাজের জন্য ক্যান্ডিডেটের পাসপোর্টে পূর্ণ ২১ বছর বয়স হতে হবে। ২১ বছর পূর্ণ হতে কয়েক দিন বা কয়েক মাস বাকি থাকলেও প্রার্থীকে যোগ্য (Eligible) হিসেবে বিবেচনা করা যাবে না।
রেস্তোরাঁ ও কফি শপ প্রফেশন:
নির্ধারিত বয়সসীমা ২১ থেকে ৩০ বছর। ৩০+ বয়সী প্রার্থীদের ক্ষেত্রে স্মার্ট প্রেজেন্টেশন, পূর্বের সমজাতীয় অভিজ্ঞতা এবং ইংরেজি/আরবি ভাষা দক্ষতার ভিত্তিতে কেস-বাই-কেস অফিস যাচাই সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।
শারীরিক ও মানসিক সুস্থতা:
প্রার্থীকে সম্পূর্ণ মাদকাসক্তিমুক্ত, সংক্রামক ব্যাধিমুক্ত (যেমন হেপাটাইটিস বি/সি, এইচআইভি, যক্ষ্মা ইত্যাদি) এবং গামকা মেডিকেল টেস্টে শতভাগ 'Fit' হতে হবে।
ধারা ০৩
100% Company Visa Policy
মাহমুদা গ্লোবাল শতভাগ আইনি স্বচ্ছতায় বিশ্বাসী। ভিসা সংক্রান্ত আমাদের প্রাতিষ্ঠানিক নীতিমালা নিম্নরূপ:
১০০% কোম্পানি ভিসা
আমরা সরাসরি মূল সৌদি কোম্পানির স্পন্সরশিপে আকামা ও আবাসন সুবিধাসহ কোম্পানি ভিসা সরবরাহ করি।
সাপ্লাই ও আজাদ ভিসা নিষিদ্ধ
মাহমুদা গ্লোবাল কোনো অবৈধ সাপ্লাই ভিসা, ফ্রি ভিসা বা আজাদ ভিসা প্রসেস করে না। প্রবাসীদের নিরাপত্তাই প্রধান অগ্রাধিকার।
কাজের পরিধি ও কর্মস্থলের শর্তাবলী:
- ফুড ডেলিভারি (HungerStation / Keeta / Jahez): মাসিক টার্গেট ৪৫০টি ডেলিভারি (দৈনিক গড়ে প্রায় ১৫টি)। কোম্পানি গাড়ি, ড্রাইভিং লাইসেন্স, আকামা, ইন্স্যুরেন্স ও বাসস্থান প্রদান করবে। মূল ভিসা পার্টনার লোকাল কোম্পানির নামে ইস্যু হতে পারে।
- ওয়ারহাউজ (Zawitco): ডিউটি ১২ ঘণ্টা। মালামাল সুবিন্যস্ত রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী লোডিং/আনলোডিংয়ের কাজ থাকতে পারে।
- ক্লিনার জব: মাদ্রাসা, হাসপাতাল, আর্মি ক্যাম্প ও মার্কেট ক্লিনিংয়ের কাজ। শুধুমাত্র অফিস ক্লিনিং নয়—ওয়ার্কপ্লেস অনুযায়ী ওয়াশরুম/টয়লেটসহ অন্যান্য স্থান পরিচ্ছন্ন করতে হতে পারে।
- ইস্তেরা (Istera) ভিসা: এটি কোনো সাধারণ কোম্পানি ভিসা নয়; এটি ওনারশিপ-টাইপ গেস্টহাউজ সার্ভিস ভিসা যেখানে কোনো নির্দিষ্ট ফিক্সড ডিউটি ঘণ্টা প্রযোজ্য নয়।
- গার্মেন্টস ফ্যাক্টরি: মাহমুদা গ্লোবাল কোনো গার্মেন্টস ফ্যাক্টরি কাজের ভিসা প্রদান করে না—এটি কাস্টমারকে স্পষ্টভাবে জানাতে হবে।
ধারা ০৪
Prior Saudi History & Tarheel
পূর্বে সৌদি আরবে কর্মরত ছিলেন এমন ক্যান্ডিডেটকে আবেদন করার ক্ষেত্রে তার দেশে প্রত্যাবর্তনের সঠিক তথ্য প্রকাশ করা আইনত বাধ্যতামূলক:
ছুটি বা ফাইনাল এক্সিট (Khurooj Niha'i):
বৈধভাবে ছুটি নিয়ে এসে ছুটি শেষে না ফেরা, কিংবা সঠিক ফাইনাল এক্সিটে দেশে ফিরলে পাসপোর্ট রেকর্ড যাচাইপূর্বক পুনরায় আবেদন করা সম্ভব।
পুলিশ/তারহিল (Tarheel) ডিপোর্টেশন সতর্কতা:
পুলিশি মামলা, হরুব (Huroob) বা তারহিল মারফত ডিপোর্ট হয়ে দেশে পাঠানো হয়ে থাকলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিস্টেমে ৩ থেকে ৫ বছর কিংবা আজীবন নিষেধাজ্ঞা (Fingerprint Ban) থাকতে পারে। এ জাতীয় তথ্য গোপন করে ভিসা বাতিল হলে এর সমুদয় আর্থিক দায়ভার ক্যান্ডিডেটের ওপর বর্তাবে।
ধারা ০৫
Payment & Legal Agreement
আর্থিক লেনদেনের নিরাপত্তা ও প্রার্থীর জমার শতভাগ নিশ্চয়তা রক্ষার্থে নিচের নিয়মাবলী অলঙ্ঘনীয়:
সরকারি স্ট্যাম্পে লিখিত আইনি চুক্তিনামা:
- অফিশিয়াল ব্যাংক একাউন্ট: সকল ফি বাধ্যতামূলকভাবে মাহমুদা গ্লোবাল-এর অফিসিয়াল ব্যাংক একাউন্টে প্রদান করতে হবে।
- মানি রসিদ (Money Receipt): ব্যাংক জমার সাপেক্ষে অফিসিয়াল সিল ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত বৈধ মানি রসিদ বুঝে নিতে হবে।
- নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি: সরকারি স্ট্যাম্পে প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, পেশা, বেতন, সার্ভিস চার্জ এবং উভয় পক্ষের অধিকার ও দায়দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখপূর্বক দ্বি-পাক্ষিক লিখিত চুক্তি স্বাক্ষরিত হবে।
- ব্যক্তিগত লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ: কোনো এজেন্ট বা কর্মকর্তার পার্সোনাল বিকাশ, নগদ, রকেট বা ক্যাশ টাকা লেনদেনের দায়ভার সংস্থা গ্রহণ করবে না।
ধারা ০৬
Takamol & Professional Training
সৌদি সরকারের স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম (SVP) ও বিশেষ পেশাগত প্রশিক্ষণ সংক্রান্ত নির্দেশিকা:
তাকামুল সনদ (Takamol Certification):
সব ভিসায় তাকামুল লাগে—এমন নয়। শুধুমাত্র নির্ধারিত টেকনিক্যাল ও ওয়্যারহাউজ পেশায় তাকামুল প্রয়োজন হয়। ওয়্যারহাউজ কাজের জন্য তাকামুল টেস্ট প্রসেস মাহমুদা গ্লোবাল সম্পন্ন করে থাকে যার সরকারি ও প্রসেসিং ফি ২৫,০০০ টাকা। তাকামুলসহ ভিসা প্রসেসিংয়ে আনুমানিক ১.৫ মাস এবং তাকামুল ছাড়া সাধারণ ভিসায় প্রায় ১ মাসের মধ্যে কার্যক্রম সম্পন্ন হয়।
হসপিটালিটি ট্রেনিং (Coffee Shop & Restaurant):
কফি শপ ও রেস্তোরাঁ চেইনের চাকরির ক্ষেত্রে ক্যান্ডিডেটকে বাংলাদেশে ২০ দিনের পেশাগত ট্রেনিং সম্পন্ন করতে হতে পারে। ট্রেনিং ফি ২০,০০০ টাকা এবং ট্রেনিং চলাকালীন থাকা-খাওয়ার ব্যবস্থা অফার অনুযায়ী পরিচালিত হবে।
ধারা ০৭
GAMCA Medical Fitness
সৌদি দূতাবাস ও গামকা (GAMCA) নির্দেশিত নিয়মানুযায়ী:
মেডিকেল রিপোর্টের মেয়াদ ইস্যুর তারিখ থেকে সর্বোচ্চ ২ মাস (৬০ দিন):
GAMCA সেন্টারের মেডিকেল রিপোর্ট ইস্যুর তারিখ থেকে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকে। এই ৬০ দিনের মধ্যে ভিসার বায়োমেট্রিক ও পাসপোর্ট স্ট্যাম্পিং সম্পন্ন হতে হবে। ক্যান্ডিডেটের গাফিলতি বা দেরির কারণে মেডিকেল রিপোর্টের মেয়াদ উত্তীর্ণ হলে নতুন করে নিজ খরচে মেডিকেল সম্পন্ন করতে হবে।
ধারা ০৮
Riyadh Transit Facility
সৌদি আরবের বিমানবন্দরে পৌঁছানোর পর ক্যান্ডিডেটকে কর্মস্থলে পোস্টিংয়ের মধ্যবর্তী সময়ে মাহমুদা গ্লোবাল বিশেষ সাপোর্ট প্রদান করে:
আল নাসিম সার্ভিস সেন্টার (Al Naseem, Riyadh):
বিমানে সৌদি আরবে পৌঁছার পর কাজে যোগদান ও কোম্পানি হস্তান্তরের মধ্যবর্তী ট্রানজিট সময়ে রিয়াদের আল নাসিমে মাহমুদা গ্লোবালের তত্ত্বাবধানে প্রবাসীদের অন্তর্বর্তীকালীন থাকা ও খাবারের মানবিক সহায়তা প্রদান করা হয়। তবে কোম্পানির ডেলিগেশন ও বর্তমান অপারেশনাল শিডিউল অফিস থেকে নিশ্চিত হয়ে নিতে হবে।
ধারা ০৯
Strict Prohibitions
আমাদের কোনো প্রতিনিধি বা কর্মকর্তা নিম্নোক্ত কোনো অসত্য বা বিভ্রান্তিকর প্রতিশ্রুতি কোনো কাস্টমারের নিকট প্রদান করতে পারবেন না:
নিজের মতো করে বেতন বাড়িয়ে বলা সম্পূর্ণ নিষেধ।
গ্যারান্টিড ওভারটাইম (Guaranteed OT) বলা যাবে না।
ভিসা শতভাগ হবেই—এমন নিশ্চয়তা দেওয়া যাবে না।
ভিসা না থাকা অবস্থায় “ভিসা রেডি আছে” বলা যাবে না।
ফার্মেসি, পান্ডা মার্কেট বা ডেলিভারি সুপারভাইজার ভিসার মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না।
ব্যক্তিগত চ্যানেল বা অ্যাকাউন্টে কোনো প্রকার লেনদেন করা যাবে না।
ধারা ১০
Cancellation & Refund Policy
ভিসা প্রসেসিং চলাকালীন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বাতিল বা রিফান্ডের ক্ষেত্রে নিম্নোক্ত নীতি অনুসৃত হবে:
স্পন্সর বা দূতাবাসজনিত কারণে ভিসা বাতিল হলে:
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বা নিয়োগকর্তা কর্তৃক কোনো অফার বা কোটা বাতিল হলে সরকারি নন-রিফান্ডেবল চার্জ (যেমন গামকা মেডিকেল ফি, ইনস্যুরেন্স প্রিমিয়াম) ব্যতীত চুক্তি অনুযায়ী ক্যান্ডিডেটের মূল পেমেন্ট ব্যাংক চেকের মাধ্যমে ফেরত প্রদান করা হবে।
প্রার্থীর স্বেচ্ছায় প্রত্যাহার বা তথ্য গোপনের ক্ষেত্রে:
ভিসা স্ট্যাম্পিং বা এনজাজ এন্ট্রি হয়ে যাওয়ার পর প্রার্থী স্বেচ্ছায় যেতে অস্বীকৃতি জানালে কিংবা পুলিশ ডিপোর্টেশন/মামলা সংক্রান্ত তথ্য গোপনের কারণে দূতাবাস কর্তৃক ভিসা প্রত্যাখ্যাত হলে সরকারি প্রক্রিয়াকরণ ব্যয় কর্তন করা হবে।
বিরোধ নিষ্পত্তি ও আইনগত এখতিয়ার:
যেকোনো প্রকার আইনি বিরোধের ক্ষেত্রে বিএমইটি (BMET) সালিশি বোর্ড এবং ঢাকা, বাংলাদেশের বিজ্ঞ আদালতের অধিক্ষেত্র চূড়ান্ত বলে গণ্য হবে।